মধ্যরাতে পৌরসভার ৯ নং ওয়ার্ড স্বাধীনের খাদ্য সহায়তা কার্যক্রম

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫ । ৪:০০ পূর্বাহ্ণ

মোহাম্মদ আবান:

কক্সবাজার পৌর শহরে মধ্য রাতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের হরিজন সম্প্রদায়ের দরিদ্র মানুষদের মাঝে ছাত্র প্রতিনিধি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সাঈদ স্বাধীন এর উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সোমবার (০২ জুন) মধ্য রাতে শহরের ৯নং ওয়ার্ডের সম্ভব্য কাউন্সিলর পদপ্রার্থী সাঈদ স্বাধীন এর উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন ও কক্সবাজারের জ্যেষ্ঠ সংগঠক খালিদ বিন সাঈদ।

এ সময় আইভিপি সড়কের প্রায় ১০০ টি হরিজন পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন