কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ১ লাখ পিছ ইয়াবা সহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব -১৫।
আটককৃত মনির নুনিয়াছাড়া ৭নং ওয়ার্ডের হাবিবা পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে ও অন্যজন উখিয়া মাদারবনিয়া এলাকার রশিদ আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক। এসময় তিনি জানান, জব্দ ইয়াবাসহ কারবারিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫ । ৭:৩৪ অপরাহ্ণ