ঢাকা ৩২ নম্বরে পুলিশের সামনেই ছিনতাই

ঢাকা
টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ । ১:০৫ পূর্বাহ্ণ

 

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সিগনালে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে এক যুবককে চাপাতি হাতে ছিনতাই করতে দেখা যায়।

আশেপাশে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপস্থিতিতেই পুরো ঘটনাটি ঘটে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাপাতি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ সামনেই ছিল, কিন্তু কিছুই করেনি। ছিনতাইকারী দ্রুত সিগনাল পার হয়ে পালিয়ে যায়।সুত্র: সময়ের কন্ঠসর

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন