উখিয়ায় অপহরণের ৪ দিন পর আজুখাইয়ার জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫ । ৬:০৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অপহরণের ৪ দিন পর সৈয়দ নূর (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার আজুখাইয়া এলাকার গহীন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সৈয়দ নূর রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) অজ্ঞাত একদল অপহরণকারী তাকে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পরিশোধও করেন। এরপরও তাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানাই স্থানীয় প্রশাসন।

 

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন