ছোট্ট আরিয়ান, ওমাইর আর বাপ্পির ক’বর পাশাপাশি। পাশ দিয়ে যাওয়ার সময় এই তিন শিশুর এক নারী আত্মীয় আরেকজনের কাছে জানতে চাইলেন, মাঝেরটা কি বাপ্পির কবর?
আরিয়ানের দাদি রাবেয়া খাতুন লাঠিতে ভর দিয়ে এসে কবরগুলোর কাছে দাঁড়ালেন। চোখ মুছলেন। একা একাই বললেন, ‘আল্লাহ আমারে না নিয়া এই তিন অবুঝ শিশুরে কেন নিল? ওদের তো যাওয়ার বয়স হয় নাই।’
আরিয়ান, ওমাইর আর বাপ্পি নিকটাত্মীয়। একসঙ্গে হেসেখেলে বড় হচ্ছিল তারা। পড়ত মাইলস্টোন স্কুলে। গত সোমবার স্কুলটিতে যু’দ্ধবিমান বিধ্ব’স্ত হওয়ার ঘ’টনার পর বিভিন্ন সময়ে হাসপাতালে মা’রা যায় তারা। গভীর রাত পর্যন্ত একজনের পর একজনের লা’শ এলাকায় আসতে থাকে, আর হা’হাকার বাড়তে থাকে।
বোরহান উদ্দিন বাপ্পির ক’বরের সামনে বাঁশে ভর করে কাঁ’দছেন বাবা আবু শাহীন। বাপ্পির পাশে ক’বর দেওয়া হয়েছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দু’র্ঘটনায় নিহ’ত তাঁদের পরিবারের আরও দুই শিশুকেও।
শুক্রবার দুপুরে মাইলস্টোন স্কুল সংলগ্ন তারারটেক এলাকার দৃশ্য।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ । ১২:৫২ অপরাহ্ণ