টেকনাফ উপজেলার হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক কুতুদিয়া উপজেলার কৃতি সন্তান মাস্টার শাহাবুদ্দিন এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। একজন শিক্ষক যিনি সারাজীবন ছাত্রদের গড়েছেন, আলোর পথ দেখিয়েছেন, সেই মানুষটিই আজ নিজেই কঠিন রোগে জীবনযুদ্ধের মুখোমুখি। তিনি টেকনাফের হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিত বিভাগে কর্মরত আছেন।
জানা যায়, মাস্টার শাহাবুদ্দিন ক্যান্সার নামক জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসার জন্য ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।বর্তমানে তিনি চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। চিকিৎসার জন্য সহায়-সম্পত্তি, সঞ্চয়, সম্ভল যা ছিল সবই শেষ হয়ে গেছে। এখন তাঁরা সম্পূর্ণরূপে নির্ভর করছেন এলাকাবাসী সমাজের সহানুভূতি ও ছাত্র ছাত্রীদের মানবিক সহায়তার ওপর।
চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিপুল অর্থের প্রয়োজন, যা পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
প্রাক্তন ছাত্রছাত্রী, সহকর্মী ও এলাকাবাসীর কাছে সাহায্যের আবেদন জানান তিনি। তাঁর দীর্ঘদিনের অবদান ও শিক্ষাপ্রেম’কে সম্মান জানিয়ে এখন সময় এসেছে আমাদের এই শিক্ষক এর পাশে দাঁড়ানোর।
সাহায্য পাঠানোর তথ্য,
বিকাশ পার্সোনাল – 018 1389 2223
পরিবারের সাথে যোগাযোগ: 018 1389 2223
একজন মানুষ, একজন শিক্ষক, একজন পথপ্রদর্শকের পাশে দাঁড়ান।আপনার সামান্য সহায়তা হতে পারে একজন শিক্ষক এর জীবনের নতুন ভোর।মানুষ মানুষের জন্য।
মাস্টার শাহাবুদ্দীন এর পরিবার জানান, পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও স্যারের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে তাঁর সুস্থতার জন্য দোয়া করুন আল্লাহ যেন পুনরায় সুস্থ করে আপনাদের মাঝে ফিরে আনে।
পরিবার জানান,মাস্টার শাহাবুদ্দীন সবসময় মানুষের পাশে থেকেছেন, শিক্ষার্থীদের ভালোবাসা দিয়েছেন, আজ তিনি নিজেই কঠিন পরিস্থিতিতে। আপনার দোয়া ও সাহায্যই হতে পারে স্যারের সবচেয়ে বড় সহায়তা।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ । ২:২১ অপরাহ্ণ