টেকনাফে ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রোহিঙ্গা শ্রমিক নিহত

আবদুল্লাহ আল সম্রাট
প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ । ৫:০৫ অপরাহ্ণ

 

টেকনাফের হোয়াইক্যং ২নং ওয়ার্ডের তুলাতলী এলাকায় ড্রাম‑ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে হোয়াইক্যং তুলাতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ,উখিয়া ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের কামাল হোসেন এর ছেলে মো: এবাদুল্লাহ (২৫), যিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতির একটি ড্রাম‑ট্রাক তুলাতলী এলাকায় রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষে পাশে থাকা মো: এবাদুল্লাহ নামে এক যুবক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হোয়াইকং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক, ওসি মো: নুরুল আবসার বলেন,হোয়াইক্যং তুলাতলী এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনা স্থলে এক রোহিঙ্গা শ্রমিক এর মৃত্যু হয়।আমাদের পুলিশের মোবাইল টিম ড্রাম-ট্রাকটি জব্দ করে।সিএনজি ও ড্রাম ট্রাক চালক ঘটনা স্থলে থেকে পালিয়ে যায়। এই ঘটনার এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন