টেলিগ্রাম নিউজ: কক্সবাজারের একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) একটি টেলিভিশন চ্যানেল কে ভয়েস মেসেজে এই কথা বলেন নাসীরুদ্দীন।
এনসিপির এই নেতা বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম। এখানে এসে আমরা চেক-ইন করে এমন একটা নিউজ দেখলাম।
তিনি আরও বলেন, এটা সম্পূর্ণ গুজব। কিছুই না। আমরা ঘুরতে এসেছিলাম।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ২:৪০ অপরাহ্ণ