স্ত্রীকে সাথে নিয়ে কক্সবাজারে সারজিস আলম

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ । ৩:৫৭ অপরাহ্ণ

টেলিগ্রাম নিউজ:হঠাৎ করেই অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা।বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের তুমুল আলোচনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজারে আসা এনসিপির নেতারা হলেন, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, ও নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম, ও তার স্ত্রী হাফেজা রাইতা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে আসেন এনসিপি নেতারা। কক্সবাজার বিমানবন্দরে কর্মরত একাধিক ফ্লাইট এজেন্সির কর্মকর্তা-কর্মচারীরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন হোটেলের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর ১২টার পর অত্যন্ত গোপনে এনসিপির এ চার নেতা হোটেলে প্রবেশ করেন।’

তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে রয়েল টিউলিপের এ কর্মকর্তা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার ভাষায়, ‘পিটার হাস সম্ভবত এখনো হোটেলে আসেননি, কিংবা এখানে নেই।’

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন