দুবাইয়ে আজমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে চকরিয়ার যুবক আলমগীর। হতভাগা যুবক মোহাম্মদ আলমগীর (৩০) চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টোডাপাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে।
বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় দুবাইয়ে একটি বাড়ির পরিত্যক্ত জায়গায় গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এ যুবক। দীর্ঘ তিন বছর ধরে
আলমগীর দুবাইয়ের আজমান এলাকায় দর্জির কাজ করে প্রবাস জীবনে ছিলেন। চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন পরিবারের বরাত দিয়ে ঘটনাটি নিশ্চিত করেছেন।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ । ১০:৫৭ অপরাহ্ণ