সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ৭:০৪ অপরাহ্ণ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা।কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টানমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

শুক্রবার (৮ আগস্ট) বিকালে উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকরা। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কর্মসূচীতে অংশ নেন।প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আজিজ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ সভাপতি মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যায়যায়দিন গাজীপুর সদর প্রতিনিধি আইয়ুব খান, কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রুকনুজ্জামান খান ও সদস্য লাভলু মিয়া প্রমুখ।প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আজিজ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ সভাপতি মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যায়যায়দিন গাজীপুর সদর প্রতিনিধি আইয়ুব খান, কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রুকনুজ্জামান খান ও সদস্য লাভলু মিয়া প্রমুখ।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন