কক্সবাজার পাহাড়তলী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ জাবেদ (উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফর্সা, গঠন হালকা পাতলা, পরনে ছিল গোলাপি-লাল রঙের গেঞ্জি)।
সে গত ২৮ জুলাই ২০২৫ ইং সকালে পাহাড়তলী ৭নং ওয়ার্ড ইসলামপুরে কহিনুরের ভাড়া বাসা থেকে বের হন। উদ্দেশ্য ছিল কর্মস্থল — গোলাম ছোবহান হুজুরের দোকানে যাওয়া। কিন্তু সেদিন থেকে তিনি আর বাড়ি বা দোকানে ফেরেননি।
নিখোঁজ জাবেদের পিতা মোহাম্মদ জসিম ও মাতা লাভলী বেগম কান্নায় ভেঙে পড়েছেন। বহু খোঁজাখুঁজি, আত্মীয়স্বজন ও পরিচিত মহলের সহায়তা নিয়েও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। পরিবার ও স্বজনদের আহ্বান—যে কোনোভাবে প্রিয় জাবেদ যেন নিরাপদে ফিরে আসে ঘরে।
যদি কেউ তার খোঁজ পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে ০১৬০২৩৫১১১০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

ফাহিম আবেদ
প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ১২:১৯ অপরাহ্ণ