চকরিয়ায় মাদক মামলার আসামি জমির গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ৩:৪২ অপরাহ্ণ

চকরিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামি জমির উদ্দিনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের আসামি চকরিয়া উপজেলার কোনাখালী এলাকার জাফর আলমের ছেলে।

গতকাল (মঙ্গলবার) গভীর রাতে, রাত প্রায় ১২টা ৩০ মিনিটে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে কোনাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ইয়াবা, হিরোইনসহ ৮টি মামলা রয়েছে।

চকরিয়া থানার ওসি (অফিসার ইনচার্জ) বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে থানার পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন