আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও ভালোবাসা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ । ১:০৭ অপরাহ্ণ

 

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন তৎসময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট আসিফ নজরুল এবং বর্তমান সময়ের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল । ১৭ মার্চ ২০২০ সালে তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই; প্রয়োজন নেই লোভ, ভয়, একচোখা ইতিহাস কিংবা মনগড়া কাহিনি তৈরির।

১৭ মার্চ ২০২০ সালে স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন—

> “প্রিয় বঙ্গবন্ধু, আমার ভালোবাসা নিন। আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ভালোবাসতে লাগে কিছুটা বিবেক, কিছুটা যুক্তিবোধ, নিজের মানচিত্র চেনা আর সামান্য একটু মনুষত্যবোধ। কিছু দুঃখ, কিছু অভিযোগ নিয়েও ভালোবাসবো সকল সময়।”

তিনি আরও লিখেন, বঙ্গবন্ধুর তুলনাহীন আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের জন্যই আজকের স্বাধীন বাংলাদেশ সম্ভব হয়েছে। “আপনি না জন্মালে সেদিন স্বাধীন হতো না বাংলাদেশ, আর আমিও আজ থাকতাম না আমার জায়গায়,” উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে বঙ্গবন্ধুর হাসিমাখা মুখ ও সন্তান শেখ রাসেলের সঙ্গে তোলা ছবির প্রসঙ্গও টেনে আনেন আসিফ নজরুল। লেখার শেষে তিনি বঙ্গবন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে তাঁর জন্য কল্যাণ কামনা করেন।

সূত্র: আসিফ নজরুলের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন