মহেশখালীর কুতুবজুমে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ১২:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের ঘটিভাঙ্গায় স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নবি হোসেনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে শনিবার (১৭ আগস্ট) স্বামী নবি হোসেন তার স্ত্রীকে নির্মমভাবে মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ অচেতন হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ।

স্থানীয়রা জানান, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এরই ধারাবাহিকতায় আজকের এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন