গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও মোবাইল ছিনতাই

টেলিগ্রাম
টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ১:৫৯ অপরাহ্ণ

গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও মোবাইল ছিনতাই গাজীপুরের ম্যাপ
গাজীপুর মহানগরের গাছা এলাকায় ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ আগস্ট) রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত প্রতিনিধি আশিক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার দুর্গাপুর এলাকার আলম চৌধুরীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আশিক একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকা থেকে অটোরিকশায় করে বোর্ডবাজার যাচ্ছিলেন তিনি। ওই অটোরিকশায় আগেই যাত্রী সেজে বসেছিল ছিনতাইকারীরা।
গাছা এলাকায় পৌঁছালে অটোরিকশাচালকসহ চারজন আশিকের কাছ থেকে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আশিককে গুরুতর আহত করে টাকা ও মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আশিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ওষুধ কোম্পানির প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুত্র:বাংলানিউজ২৪

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন