বিমানবন্দরে ইয়াবা পাচারের মাস্টারমাইন্ড পিএমখালীর আরফাত!

বিশেষ প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ৯:০২ অপরাহ্ণ

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতর বিশেষ কৌশলে লুকানো ০৫ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটকদের একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন- মাদারীপুরের জাকির হোসেন (২৬) ও বরিশালের তানভীর আহমদ (৩০)।
তবে নির্ভরযোগ্য সুত্র বলছে, আটককৃত দুইজন হলেন ইয়াবা গুলোর ক্যারিয়ার বা পাচারকারী। এইসব ইয়াবার মুল মালিক হলো, কক্সবাজার সদরের পিএমখালীর শাহাব মিয়ার পুত্র আরফাত।
বয়সে অপরিপক্ক হলেও, ইয়াবা কারবারে বেশ কৌশলী এই তরুন। এলাকায় খোঁজ নিয়ে, আরাফাত রেল পথ ও আকাশ পথে নিয়মিত ইয়াবা পাচার করে থাকে বলেও জানা যায়।
সুত্র আরও দাবী করে রোববার সকালে আটক হওয়া ইয়বায়া গুলো,শনিবার রাতে আরফাতের বসতঘর থেকে সংগ্রহ করেছিলো আটক হওয়া জাকির ও তানভীর। ইয়াবা গুলো ঢাকায় পৌঁছানোর পর সেখানে অবস্থানরত আরাফাতের সহযোগীদের কাছে পৌঁছানোর কথা ছিলোও বলে জানা যায়।
অল্প বয়সী, আরফাতের রাজকীয় জীবন যাপন, ইয়াবা ব্যবসার আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত দেখতে চোখ রাখুন টেলিগ্রাম নিউজের পর্দায়।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন