নারায়ণগঞ্জের ফতুল্লায় পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক রোহিঙ্গা তরুণ। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুইগড়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া রোহিঙ্গার নাম মো. আরিয়ান। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, মো. আরিয়ান ভুয়া তথ্য ব্যবহার করে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন। এ সময় কর্তৃপক্ষের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি রোহিঙ্গা নাগরিক বলে প্রমাণিত হলে তাকে আটক করা হয়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ৬:৫২ অপরাহ্ণ