কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে জনপ্রিয় ঝাউতলার হোটেল জামানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (মঙ্গলবার) সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় হোটেলটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার এবং সঠিকভাবে খাবার সংরক্ষণ না করার প্রমাণ মেলে।
এ কারণে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে হোটেলের খাবার প্রস্তুত ও পরিবেশনের মান উন্নত করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটন নগরী কক্সবাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ৫:১৯ অপরাহ্ণ