ওসি কি তোমাদের বাবা লাগে? পা চাটাচাটি করে আর কত খাবি? কড়া মন্তব্য ছাত্রপ্রতিনিধির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ৪:০২ অপরাহ্ণ

চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষে আন্দোলন করতে গিয়ে উখিয়া থানার ওসির বর্বরতা ও অন্যায় অবিচারে ক্ষোভ প্রকাশ করে ছাত্রপ্রতিনিধি আমিনুর রশিদ রিয়ানের কড়া ভাষায় ফেইসবুক পোস্ট।

যা হুবহু তুলে ধরা হলো।

গত ২০ তারিখ উখিয়া থানায় যখন টিচার এবং আমাদের ওপর হামলা ও আটক করে রাখা হয় তখন আমার কিছু ছোট ভাইবোন ওসি আরিফের প্রত্যাহার চেয়ে থানার সামনে স্লোগান দেয়। স্লোগান দেওয়ার কারণে হিজলিয়ার আজিজ, হাজিপাড়ার শাহ জাহান সহ আরো দুএকজন মিলে সাঈদ মোবারক, রোমান,তানহার ওপর হামলা করে। বাকি আরো কয়েকজনকে হুমকি দিচ্ছে। তানহা একটা মেয়ে,তার পেটে কেমনে ঘুষি মারে?

ওসি কি তোমাদের বাবা লাগে? পা চাটাচাটি করে আর কত খাবি? পা চেটে খাওয়া লাগবে না আমার বাসায় কামলা দে ভালো মতো খাইতে পারবি।

৫ই আগষ্টের আগে ঘর থেকে বের হওয়ার হেডাম ছিল না। যাদের ওপর হামলা করছো তারা সবাই জুলাইয়ের সম্মুখসারির যুদ্ধা তাদের কারণেই তোমাদের হেডাম বেড়ে গেছে।এখন তাদের ওপর হামলা করতেছো।ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না এটা মনে রাখিও।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন