কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় টিউবওয়েলের গর্তে পড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের দক্ষিণ নাইক্যংদিয়া ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাজেদুল ইসলাম মাহিন (৩)। সে সৌদি প্রবাসী আবু সামারপুত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলতে খেলতে বাড়ির উঠানে খননকৃত নতুন টিউবওয়েলের খোলা গর্তের পানিতে পড়ে যায় মাহিন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া বিরাজ করছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ । ৬:৩২ অপরাহ্ণ