সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি দীর্ঘদিন ধরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অ্যাডভোকেট মো. লুৎফর রহমান আইনজীবী হিসেবে দীর্ঘ কর্মজীবনে সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে মামলা পরিচালনা করেছেন। সততা, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এবার তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগ পাওয়া বিচারপতিরা শপথ গ্রহণের পর তাদের দায়িত্বভার গ্রহণ করবেন। আগামীকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর উপস্থিতিতে নতুন বিচারপতিদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ । ১০:৪৮ অপরাহ্ণ