উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে শাহজাহান চৌধুরী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ । ২:৪১ অপরাহ্ণ

উখিয়া টেকনাফের সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিদ্যালয়ের সার্বিক অবস্থা, সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ-খবর নিয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে আশ্বাস প্রদান করেন তিনি।

এসময় তিনি কোমলমতি ছাত্রীদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন