খুরুশকুল গাজির ডেইল দারুল উলুম দাখিল মাদ্রাসায় সিরাত সেমিনার অনুষ্ঠিত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ । ১১:৩১ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের অন্যতম বিদ্যাপীঠ গাজির ডেইল দারুল উলুম দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার সকালে এক মহতী সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইসলামি মূল্যবোধ, রাসুল (সা.)-এর জীবনাদর্শ এবং শিক্ষার্থীদের চারিত্রিক উন্নয়নকে কেন্দ্র করে এ সেমিনার আয়োজন করা হয়।

অত্র মাদ্রাসার সহকারি শিক্ষক মাস্টার হাবিব উল্লাহ ও মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এবং মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা ও তেতৈয়া তাফহীমুল কুরআন আলিম মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা জয়নুল আবেদীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম ফাযিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন ।

এছাড়া উপস্থিত ছিলেন নিউজ ২৪ এর কক্সবাজার জেলা প্রতিনিধি ও জেলার অন্যতম পরিবেশবাদী সংগঠন ‘কক্সিয়ান এক্সপ্রেস’-এর সভাপতি ইরফানুল হাসান। আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জনাব পুতু মিয়া, মাদ্রাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, মানবতার মুক্তি, কল্যাণ ও শান্তি নিহিত রয়েছে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথে। তাঁর আদেশ ও নিষেধ অমান্য করে কেউই সত্যিকার মুক্তি পেতে পারে না। রাসুল (সা.)-এর জীবনাদর্শ বর্তমান বিশ্বে শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায়ের পথ প্রদর্শক।

এসময় শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয় যেন তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আরবি ভাষায় বক্তব্য প্রদানের অনুশীলন ও দক্ষতা অর্জনে মনোযোগী হয়। বক্তারা উল্লেখ করেন, আরবি ভাষায় পারদর্শিতা ইসলামী জ্ঞানার্জনকে সহজ করে এবং দাওয়াতি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন