কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেগানা টু সোনাইছড়ি সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম আবু তাহের (২৫)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের সুলতান আহমদের ছেলে।
পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
থানার একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোহাম্মদ আব্দুল্লাহ
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৫০ অপরাহ্ণ