সংবাদ প্রকাশের ব্যাখায় যা বললেন ফজলুল হক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:৩৮ অপরাহ্ণ

সম্প্রতি “অর্ধশতাধিক কারবারির নিয়ন্ত্রণে টেকনাফের মাদক সম্রাজ্য” শিরোনামে সংবাদ প্রকাশ করে টেলিগ্রাম নিউজ। উক্ত সংবাদের আংশিক প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা প্রদান করেছেন শাহপরীর দ্বীপের ফজলুল হক মেম্বার।

তিনি বলেন, আমি দীর্ঘ ২৯ বছর ধরে সুনামের সাথে ঔষধের ব্যবসা করে আসছি। বর্তমানে আমি তিন রাস্তার মাথা বাজারে শাহ্ পরী ইলেকট্রনিক ওয়ালটন শো-রুম পরিচালনা করছি। এছাড়া বহুদিন ধরে অনলাইন টিকিটিং, ভিসা প্রসেসিং, জমি বেচাকেনা ও লবণের ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করছি। প্রতিটি টাকার বিপরীতে আমি সরকারের নির্ধারিত কর প্রদান করে থাকি। মাদক ব্যবসা বা অবৈধ কোনো কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।

একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু সাংবাদিককে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। এর ভিত্তিতেই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।

আমি একজন সাধারণ মানুষ, তাই প্রশাসন, সাংবাদিক সমাজ ও প্রিয় এলাকাবাসীর কাছে বিনীত অনুরোধ এ ধরনের সংবাদের প্রতি কেউ যেন বিভ্রান্ত না হন। আর আমার কোন জমি বা ট্রলার নেই।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন