কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পশ্চিম জুমছড়ি এলাকার বাক-প্রতিবন্ধী এক যুবক গত ২৯ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবকের নাম পারভেজ (১৯)। তিনি নুরুল আমিন ও মাজেদা কামালের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ২৯ আগস্ট শুক্রবার সকাল ৬টার দিকে পারভেজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল সাদা-সবুজ রঙের জার্সি ও লুঙ্গি।
পারভেজ বাক-প্রতিবন্ধী হওয়ায় পরিবারের পক্ষ থেকে আশপাশের এলাকা ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করা হলেও কোথাও তাঁর সন্ধান মেলেনি।
যদি কোনো ব্যক্তি তাঁকে দেখে থাকেন বা তাঁর খোঁজ পান, তবে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে যথাযথ পুরস্কারের ঘোষণা দিয়েছেন পরিবার।
যোগাযোগের নাম্বার:
০১৭০৫-৯৫৩১৮৮
০১৮১৪-৩৩৭৪১৫

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:০২ অপরাহ্ণ