কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৫:০১ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার সাহিত্যিকাপল্লী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ডাকাতির সরঞ্জামও জব্দ করা হয়েছে।

পুলিশ  সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাত প্রায় ৩টা ৪০ মিনিটে সদর থানার মোবাইল টিম নিয়মিত টহলের সময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকাপল্লী মসজিদের দক্ষিণ পাশে তিন রাস্তার মোড়ে একটি মাইক্রোবাস টহল গাড়ি দেখে হঠাৎ পিছু হটে। সন্দেহজনক আচরণ দেখে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে।

এক পর্যায়ে মাইক্রোবাসে থাকা ডাকাত দল বন্দুক তাক করে দরজা খুলে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ সাহসিকতার সঙ্গে ধাওয়া চালিয়ে একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে। বাকিরা অন্ধকারে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন (৪২)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের আজিম বাপের বাড়ির বাসিন্দা।পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক,৪ রাউন্ড তাজা কার্তুজ,২টি ছুরি,১টি হাতুড়ি,১টি গ্রিল কাটার,১টি ছোট দা,দুটি ভুয়া নাম্বার প্লেট (চট্টমেট্রো-চ-১১-৪৩৬১ এবং চট্টমেট্রো-চ-১১-০০৩৯),৪টি কসটেপ৪, জোড়া জুতাপু,রাতন হাইচ মাইক্রোবাস (রেজি: চট্টমেট্রো-চ-১১-৪৩৬১)৩,টি মোবাইল ফোন (২টি অ্যান্ড্রয়েড, ১টি বাটন ফোন)।

কক্সবাজার সদর থানার ওসি জানান, ঘটনায় পালিয়ে যাওয়া অন্যান্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন