গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত আবুল কাশেমকে নিজ মাতৃভূমিতে গণসংবর্ধনা

আব্দুল্লাহ আল সম্রাট, টেকনাফ
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৫:২৫ অপরাহ্ণ

 

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি, কক্সবাজারের সন্তান এবং দৈনিক যুগান্তরের অনুসন্ধানী সাংবাদিক আবুল কাশেমকে নিজ মাতৃভূমিতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ও এলাকাবাসীর উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সাংবাদিক সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সমিতিসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

গণসংবর্ধনায় বক্তারা বলেন, আবুল কাশেম শুধু একজন অনুসন্ধানী সাংবাদিকই নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক কলমযোদ্ধা। তার এই অর্জন গোটা এলাকার ও টেকনাফের জন্য গর্বের।তিনি এলাকার মানুষের সবসময় ছিলেন।

বক্তারা আরো বলেন,আবুল কাশেম সমাজের অনিয়ম-দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর। তিনি গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া আমাদের এলাকার জন্য গৌরব।

গণসংবর্ধিত সভাপতি সাংবাদিক আবুল কাশেম আবেগাপ্লুত হয়ে বলেন,এই সম্মান আমার মাতৃভূমির মানুষের। সাংবাদিকদের অধিকার, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমি সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব। আমি অতি সাধারণ পরিবারের সন্তান”আমাকে সবাই যে ভালোবাসা দেখিয়েছেন আজীবন মনে রাখার মতো।সবসময় চেষ্টা করব আমার ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকার জন্য।

তিনি আরো বলেন, অন্যায়ের বিরুদ্ধে কলম থামবে না। আপনারাই আমার শক্তি, আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। আগামীতে আমি হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করব। সবাই আমার জন্য দোয়া করবেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন