কক্সবাজারের উখিয়ায় থানার বিশেষ অভিযানে শ্রমিকলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় ওই ব্যক্তিকে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়।
জানা গেছে সে জালিয়াপালং ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচিব ও এমপি কমলের খালাতো ভাই।
গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শ্রমিকলীগের স্থানীয় নেতারা জানান, ঘটনাটি সম্পর্কে তাঁরা খোঁজখবর নিচ্ছেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।
আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

রবিউল ইমরান
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ । ১:২২ অপরাহ্ণ