জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ২:২৪ অপরাহ্ণ
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক নেতার ওপর হামলার ঘটনায় এ সংবাদ সম্মেলনে ডাকা হয়েছে।

দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন প্রেরিত একবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, আজ দুপুর ২টা ৩০ মিনিটে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে মূলত তিনটি বিষয় তুলে ধরা হবে-

১. নিউইয়র্কে আখতার হোসেন ও অন্যান্য রাজনীতিবিদদের ওপর হামলার নিন্দা।

২. অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা নিশ্চিতে অবহেলা ও গাফিলতি।

৩. দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি।

একই ঘটনায় মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন