টেকনাফে অভিমানে তরুণীর আত্মহত্যা

টেকনাফ প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পরিবারের সাথে অভিমান করে শাবনুর (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ভোরে সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাবনুর ওই এলাকার মৃত নুর আলমের মেয়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, প্রাথমিকভাবে জানা গেছে শাবনুর পরিবারের সাথে অভিমান করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে অপারেশন ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন