মাতারবাড়ীতে আটক ছাত্রলীগ ছিনতাইয়ের ঘটনায় শ্রমিকদল নেতা গ্রেফতার
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী থেকে পুলিশের হাতে আটক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা কাইয়ুমকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার বড় ভাই মাতারবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক।
ওসি জানান, কাইয়ুমকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার অনুসন্ধানের অংশ হিসেবে তার বড় ভাই আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোহাম্মদ আবান
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:১৬ পূর্বাহ্ণ