ঈদগাহের মেয়ে ডাঃ সাবিনা ইয়াছমিন এখন দেশের সর্বকনিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন। ডাঃ সাবিনা ইয়াছমিন এমবিবিএস পাশ করেছেন ২০২১ সালে। এরপর প্রথমবারের প্রচেষ্ঠাতেই চক্ষু বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রীতে চান্সপ্রাপ্ত হন। সম্প্রতি তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) থেকে প্রথবারের প্রচেষ্ঠাতেই চক্ষু বিশেষজ্ঞ হিসেবে উচ্চতর ডিগ্রী সম্পন্ন করেন। তিনি এখন বাংলাদেশের সর্বকনিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য তার বড় ভাই ডাক্তার এম. খালেদ মাহমুদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:৪৬ অপরাহ্ণ