কক্সবাজারে বেড়াতে এসে সামাজিক সচেতনতার ভিন্নধর্মী প্রচারণা চালিয়েছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বন্ধুদের সংগঠন “ঝিলমিল বন্ধু মহল”। সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ব্যানার হাতে দাঁড়িয়ে থেকে তারা ভ্রমণপিপাসুদের সচেতন করেন। ব্যানারে লেখা ছিলো, “সমুদ্রে প্রসাব করবেন না, একটু পরে সেটাই ঢেউ হয়ে আপনার মুখে আছড়ে পড়বে।” ব্যতিক্রমী এই বার্তা দেখে অনেকে বিস্মিত হলেও পরে সবাই সচেতনতার বিষয়টিকে স্বাগত জানান।
সংগঠনের সদস্যরা জানান, কক্সবাজারে প্রতিদিন হাজারো পর্যটক সমুদ্র স্নানে নেমে আনন্দ উপভোগ করেন। কিন্তু অনেকেই সমুদ্রকে নোংরা করছেন, যা সবার জন্য অস্বস্তিকর এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। তাই ভিন্নধর্মী এই উদ্যোগের মাধ্যমে তারা মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও এই উদ্যোগকে প্রশংসা করেছেন। তাদের মতে, এমন সামাজিক বার্তা ভ্রমণকারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোহাম্মদ আবান
প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ । ৬:৩৯ অপরাহ্ণ