আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ১০:২১ পূর্বাহ্ণ

আসল শিবির হইল আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে এই ক্যাপশন লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

শুক্রবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এ পোস্ট করেন তিনি।

ডাকসু নির্বাচনে জুমা বেশ আলোচনায় ছিলেন। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি পোস্ট করে আলোচনা তৈরিও করেন। শিবির প্যানেল থেকে নির্বাচন করায় জুমার বিষয়টি বেশ কয়েকবার আলোচনা তৈরি করেছিল।

গত ২০ সেপ্টেম্বর ভয়েস অব ওয়াশিংটনে দেওয়া সাক্ষাৎকারে ঝুমা বলেন, ‘আমি সমান অধিকারে বিশ্বাসী না, আমি নায্য অধিকারে বিশ্বাসী। যেখানেই আমি বেশি পাই, সেখানে আমি বেশি চাই এবং যেখানে আমি কম পাই সেখানে আমার কমটা গ্রহণ করতে হবে।’

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন