টেকনাফের হোয়াইক্যংয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্য

আবদুল্লাহ আল সম্রাট(টেকনাফ,কক্সবাজার)
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ৬:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াবাজার এলাকায় পুকুরের পানিতে ডুবে
মো: রাইয়ান(৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে নিজ বসত ঘরের পুকুরে এই ঘটনা ঘটে। নিহত রাইয়ান হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়া বাসিন্দা গিয়াস উদ্দিনের দ্বিতীয় পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাইয়ান দুপুরে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অগোচরে নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু রাইয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন