বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ও দলের তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সেরেছেন।
শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ইশরাক হোসেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সীমিত পরিসরে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।
বাগদান উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইশরাক হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
উল্লেখ্য, এখনো পাত্রীর পরিচয় জানা যায়নি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ । ২:৫৩ অপরাহ্ণ