দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৮১ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ সিরিজ জিতে নিয়েছে অতিথিরা। এই হারের মধ্য দিয়ে বাংলাদেশ দল পড়েছে এক ভয়াবহ বাস্তবতায় ২৮ বছর পর আবারও ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে।
বিশ্বকাপ সুপার লিগে দীর্ঘদিন দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এখন নেমে এসেছে একাদশ স্থানে। তামিমদের বিদায়ের পর দলটি শেষ ২৮ ওয়ানডে ম্যাচে জিতেছে মাত্র ৭টিতে। বাকি ম্যাচগুলোতে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা।
আগামীতে বাছাইপর্বে সরাসরি জায়গা পেতে হলে সামনের পাঁচ ম্যাচের সবগুলোতেই জিততে হতো বাংলাদেশকে, যা এখন কার্যত অসম্ভব।
তামিম ইকবালের নেতৃত্বে যে বাংলাদেশ দল একসময় ধারাবাহিক জয়ে বিশ্বকাপ সুপার লিগে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল, সেই বাংলাদেশ আজ ১১ নম্বরে নেমে যাওয়ার শঙ্কায়। ক্রিকেটবিশ্বে একসময় ‘রাইজিং টাইগারস’ হিসেবে পরিচিত দলটির জন্য এ পরিস্থিতি নিঃসন্দেহে এক কঠিন বাস্তবতা ও আত্মসমালোচনার সময়

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ । ১২:৪৫ পূর্বাহ্ণ