ঈদ্গাঁওয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হক ওরফে গুরা মিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ । ১১:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদ্গাঁও উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুল হক প্রকাশ গুরা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ঈদ্গাঁও কলেজ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল হক গুরা মিয়া ঈদ্গাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি চব্বিশের জুলাই আন্দোলনের সময় ছাত্রদের হামলা চালাতে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবেও পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাকে আটক করা হয়েছে। বিস্তারিত যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন