পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন যুগ্ম সচিব সাব্বির ইকবাল সুমন

পেকুয়া প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ । ৮:১৬ অপরাহ্ণ

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাব্বির ইকবাল সুমন।

শনিবার দুপুরে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাহমিদুল ইসলাম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিমসহ হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এ সময় সচিব পুরো হাসপাতাল পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নে যুগ্ম সচিব সাব্বির  ইকবাল সুমন বলেন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তুলনামূলক অনেক ভালো সেবা দিচ্ছে যেটা এখানে এসে বুঝলাম।

তবে জনবলের সংকট নিরসনে সরকার খুবই আন্তরিক, আশা করছি দ্রুত আমরা এটি সমাধান করবো যেন মানুষ সবসময় কাংখিত সেবা পায়। তিনি আরো বলেন, পেকুয়া হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে উন্নীতকরনের চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন