সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে বিদ্রূপ, ইর্ষা ও ট্রল বন্ধের আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মিজানুল আলম।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “প্রত্যেকটা মেয়ে মায়ের জাতি। তারা কারো সন্তান, কারো বোন, আবার কারো স্ত্রী হতে পারে। হতে পারে সে আওয়ামী লীগ পরিবারেরও কারো মেয়ে, বউ বা সন্তান। তাদের প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা রয়েছে। সভ্য জাতি হিসেবে কোনো মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোথাও বিদ্রূপ বা ট্রল করা অনুচিত।”
তিনি আরও বলেন, “যারা নারীদের নিয়ে বিদ্রূপ বা ট্রল করে, তারা সমাজে নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত দৃষ্টান্ত। এমন মানুষদের জন্ম হওয়া উচিত নয় সম্মানিত সমাজে, বরং তাদের স্থান কেবল নিষিদ্ধ পল্লীতেই।”
নারী মর্যাদা ও মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতা মিজানুল আলম।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ । ১:৪১ পূর্বাহ্ণ