মিয়ানমারের গুলি টেকনাফ সীমান্তে বসতবাড়ি ও দোকানে হানা, আহত-১

আব্দুল্লাহ আল সম্রাট
প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ৮:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও মিয়ানমার সেনাদের ছোড়া গুলি এসে বাংলাদেশের ভূখণ্ডে পড়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড তেচ্ছিব্রিজ সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫ টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে কয়েকশত ফায়ারিং এর শব্দ শুনা যায়। একপর্যায়ে ওপার থেকে ছোড়া দুই রাউন্ড গুলি এসে এপাড়ের একটি বসতঘর ও একটি কম্পিউটারের দোকানে লাগে। এতে ঘরের টিন ও দেওয়ালে গুলির ছিদ্র তৈরি হয়। এই ঘটনায় ছেনুয়ারা(২৭) নামে একজন আহত হয়েছে। তাকে বর্তমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী অনেক পরিবার শিশু ও বৃদ্ধ আতঙ্কে

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন,মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি এপারে এসে পড়ায় এতে একজন আহত হন। সীমান্ত এলাকায় সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।আমি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, যদি দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, তবে সীমান্ত এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজন।

এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন দৈনিক খোলা কাগজ’কে জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের গোলাগুলির শব্দ প্রায় প্রতিদিনই শোনা যায়। তবে আজ গুলি এপারে এসে পড়েছে এতে জনগণের মধ্যে চরম ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মায়ানমার থেকে ছোড়া গোলি এসে বসতঘরে পড়ে এক নারী আহত হয়েছে বলে শুনেছি, এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় বসবাসরত মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন