সালাউদ্দিনের গুমের খবরে মহেশখালী জুড়ে মিষ্টি বিতরণ করেছেন আলমগীর ফরিদ : এপিপি মোসলেম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ৯:২৩ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের গুমের খবরে মহেশখালী জুড়ে মিষ্টি বিতরণ করেছেন সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ—এমন দাবি করেছেন সাবেক যুবদল নেতা ও কক্সবাজার দায়রা জজ আদালতের এপিপি মোসলেম উদ্দিন।

রবিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মোসলেম উদ্দিন লিখেছেন “দুনিয়া বড় অদ্ভুত খেলা! আজকে আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ, যার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তিনি সালাউদ্দিন স্যারের গুমের খবরে মহেশখালী জুড়ে মিষ্টি বিতরণ করছেন।”

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন