রামুতে জামায়াতের মহিলা সমাবেশে ভিপি বাহাদুর, আওয়ামী লীগের ঘাঁটিতে নজরকাড়া উপস্থিতি

রামু প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ । ৮:০২ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমলের এলাকা তথা রামু মন্ডল পাড়ায় জামায়াতে ইসলামী আয়োজিত এক মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন আসন্ন নির্বাচনে জামাইয়াত মনোনীত এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর ওরফে ভিপি বাহাদুর।

আজ (সোমবার) বিকেলে মন্ডল পাড়া বেডমিন্টন মাঠে অনুষ্ঠিত এই মহিলা সমাবেশে শতাধিক নারী অংশ নেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় জামায়াতের অনুষ্ঠানে নারীদের এমন উপস্থিতি স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নারী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ন্যায়ের পক্ষে দাঁড়াতে নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রামুর মতো আওয়ামী প্রভাবশালী এলাকায় জামায়াতের এমন সক্রিয়তা আসন্ন নির্বাচনের আগমনী বার্তা দিচ্ছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এলাকায় আগে কখনও জামায়াতের এমন প্রকাশ্য মহিলা সমাবেশ দেখা যায়নি। এটি নতুন এক রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত।”

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন