কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘মারা যাওয়ার’ খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তিনি নিজেই।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি বিষয়টি স্পষ্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, গুজবে বিভ্রান্ত হবেন না। আল্লাহর রহমতে আমি এখন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছি। ফেসবুকে মারা যাওয়ার যে সংবাদ প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তা সম্পূর্ণ গুজব। এতে কেউ বিভ্রান্ত হবেন না।
তিনি আরও জানান, গত দুই মাস ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এসময় চট্টগ্রামের চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং একজনের অধীনে অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে।
তার ভাষায়, “আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় এখন আমি স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছি।”
এ ঘটনায় সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ । ১০:৪৮ পূর্বাহ্ণ