চকরিয়ার গৃহবধূ অ্যাডভোকেট কানিজ সুলতানা দেশের সর্বোচ্চ আদালতে সহকারী অ্যাটর্নি জেনারেল

এম.জিয়াবুল হক চকরিয়া:
প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ । ৯:২৯ অপরাহ্ণ

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদচর এলাকার গৃহবধূ অ্যাডভোকেট কানিজ সুলতানা দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল (Assistant Attorney General) হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

অ্যাডভোকেট কানিজ সুলতানা চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদচর এলাকার বাসিন্দা মরহুম আলহাজ্ব মনজুর আলম সওদাগরের তৃতীয় সন্তান ও
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিনের ছোট ভাই সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদের সহধর্মিণী।

পেশাগত জীবনের শুরুতে অ্যাডভোকেট কানিজ সুলতানা বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আইন বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চ আদালতে আইন পেশায় যুক্ত হন।
২০১৫ সালে তিনি তাঁর স্বামী অ্যাডভোকেট ইয়াসিন আরফাত সাজ্জাদের সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

অ্যাডভোকট কানিজ সুলতানা চট্টগ্রাম মহানগরীর পুর্ব নাসিরাবাদ সানন্দা আবাসিক এলাকার বাসিন্দা আবুল মনসুরের কন্যা
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় পরিবার, আত্মীয়-স্বজন ও আইনজীবী মহলে অভিনন্দনের জোয়ার বইছে। কানিজ সুলতানার এই অর্জনকে চকরিয়া উপজেলার বিচারপ্রার্থী জনগণের জন্য একটি বড় গৌরব বলে মনে করছেন স্থানীয়রা।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন