সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জন আটক

আব্দুল্লাহ আল সম্রাট, টেকনাফ
প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ । ৭:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের সীমান্ত উপজেলায় সেন্টমার্টিনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জন আটক।শনিবার (৮ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ নভেম্বর শুক্রবার রাত ১০ টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ১২ শত মিটার থাই জালসহ ১৯ জন জেলেকে আটক করা হয়।জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন