কক্সবাজারে আসছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ১০:৫০ অপরাহ্ণ

আগামী ১৫ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার উদ্যোগে যুব সমাবেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব আবদুল মোনায়েম মুন্নার আগমন উপলক্ষে কক্সবাজার শহর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

কক্সবাজার শহর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব জিসান উদ্দিন জিসান।

 

কক্সবাজার শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাষ্টার জসিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান জুয়েল, জয়নাল আবেদীন ও জাহাঙ্গীর আলম-সহ কক্সবাজার শহর যুবদলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন