চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দরগাহ রাস্তার মাথা এলাকায় আলোচিত ইসলামী বক্তা হাফেজ নুরখান উদ্দীনের বাড়ির আঙিনায় থাকা পুকুরে ডুবে তার একমাত্র শিশু সন্তানের মৃত্যু হয়
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০ টার দিকে তার বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সে বাড়ির আঙিনায় খেলা করছিল খেলার একপর্যায়ে শিশুটি পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে পানিতে ভাসতে অবস্থায় দেখতে পায়, উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাফেজ মাওলানা নুরখান উদ্দীন কাকারা আল্লামা সাঈদি সংসদের সাবেক সহ-সভাপতি এবং সাঈদী শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক ছিলেন। তাঁর সন্তানের অকাল মৃত্যুতে এলাকায় জুড়ে নেমে আসেছে শোকের ছায়া।

মোহাম্মদ রিদুয়ানুল হক,চকরিয়া
প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ১২:১৫ অপরাহ্ণ